বিহারে ‘একলা চলো’ নীতি মেনে চতুর্থ প্রার্থী তালিকা আপের 

0
168
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বিহারে ‘একলা চলো’ নীতি মেনে চতুর্থ দফার ১২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। এখনো বিহারে মহাগঠবন্ধন জোট আসনরফা চূড়ান্ত করতে পারেনি।

স্বতন্ত্রভাবে প্রার্থীতালিকা ঘোষণা শুরু করেছে কংগ্রেস , জে এমএম সহ বিভিন্ন দল। শনিবার কংগ্রেস দ্বিতীয় দফায় ৪৮ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। আম আদমি পার্টির চতুর্থ প্রার্থী তালিকায় রয়েছেন কুমার কুনাল (মধুবন) , ব্রিজ ভূষণ (সুপল) , অনিল কুমার (গয়া ) প্রমুখ। ২৪৩ আসনের মধ্যে এখনো পর্যন্ত সব মিলিয়ে মোট ১৩২ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল কেজরিওয়ালের দল।

জানা যাচ্ছে , এবার ২৪৩ আসনেই প্রার্থী দেবে আপ। অভিবাসন , মুদ্রাস্ফীতি , বেকারত্ব এই সমস্যা গুলোই এই নির্বাচনে আপের মূল মন্ত্র। এদিকে কিছুটা ভিন্ন সুর নীতিশ কুমারের গলায়। জানা যাচ্ছে , আসন বন্টন নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে এনডিএ জোটের অন্দরে।