গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National দিল্লির নির্বাচনে একাই লড়বে আপ : কেজরিওয়াল 

    দিল্লির নির্বাচনে একাই লড়বে আপ : কেজরিওয়াল 

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স

    ইন্ডিয়া জোট নয় দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে আম আদমি পার্টি। এমনটাই ঘোষণা করে দিয়েছেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়াল।

    তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই। সব আসনেই বিজেপি জিতেছে।  এবার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে মনে করা হচ্ছে, আরও একবার ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া।ইন্ডিয়া জোটকে অবশ্য এই প্রথম না করেননি  অরবিন্দ কেজরিওয়াল। এর আগে লোকসভা নির্বাচনের সময়ে পাঞ্জাবে আপ একা লড়বে বলে জানিয়েছিলেন তিনি। হরিয়ানার ভোটেও কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি আপের। দিল্লির বিধানসভা ভোটেও একার লড়াইয়ের উপরেই আস্থা রাখছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে।

    তার আগে এখন রাজধানীর রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী। চলছে নেতাদের দলবদলও।