মহারাষ্ট্রে বিরোধী জোটের সমর্থনে প্রচারে কেজরিওয়াল: আপ

0
141
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ীর সমর্থনে প্রচার করবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমনটাই জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।
মহানিকাশ আঘাড়ী’র তিন শরিক কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি। এই তিন দলের হয়েই প্রচার করবেন কেজরিওয়াল। শুধু মহারাষ্ট্র নয়, ঝাড়খণ্ডেও প্রচারে যাবেন তিনি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেনের সমর্থনে প্রচারসভা করতে পারেন তিনি। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে হবে নির্বাচন। তবে ঝাড়খণ্ডে ভোটগ্রহণ হবে দু’দফায়। ১৩ এবং ২০ নভেম্বর।
উল্লেখ্য, লোকসভা ভোটে বিজেপি বিরোধী শিবির ইন্ডিয়া জোটে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, হেমন্ত সোরেনদের সঙ্গেই ছিলেন কেজরিওয়াল।
ছবি  সৌজন্যে : এক্স