গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কোটি টাকা ব্যয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর মায়ামহল, আপের খোঁচা 

    কোটি টাকা ব্যয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর মায়ামহল, আপের খোঁচা 

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কোটি কোটি টাকা খরচ করে নতুন করে তৈরি করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর মায়ামহল! এমনই খোঁচা দিয়েছে দিল্লির প্রধান বিরোধীদল আপ। এর পালটা দিয়েছে বিজেপিও।
    গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা রেখা গুপ্ত-কে দেওয়া হয়েছে রাজ নিবাস মার্গের ১ নম্বর বাংলো। এখনও পর্যন্ত তিনি থাকছেন নিজের শালিমা বাগের বাড়িতেই। সরকারি বাসভবনে উঠে যাওয়ার আগে তা ঢেলে সাজানো হচ্ছে।
    আপের খোঁচা, যেখানে দিল্লির সাধারণ মানুষ বেসরকারি স্কুলের মাইনে, বিদ্যুৎ বিভ্রাট, জল সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বাড়তে থাকা অপরাধের ধাক্কায় অতিষ্ঠ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে নিজের জন্য মায়ামহল বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। দিল্লির মন্ত্রী ও গেরুয়া শিবিরের নেতা মনজিন্দর সিং সির্সা এই সমালোচনাকে নস্যাৎ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঢেলে সাজানো হলেও যা হচ্ছে তা বিলাসিতা নয়।