হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন

0
2268
ছবি সৌজন্যে : নিজস্ব
শহরে ফের অগ্নিকাণ্ড। এবার হাজরার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাজরার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন দেখতে পারেন স্থানীয়। প্রায় সাড়ে ছ’টা নাগাদ খবর দেওয়া হয় দমকলে। ছুটে যায় দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাড়ির অধিকাংশকেই। পুড়ে ছাই হয়ে যায় একের পর ঘর। তবে দমকল কর্মীদের প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
কী করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাড়িটিতে কী লোকজনের যাতায়াত রয়েছে? যদি তাই হয়, তাহলে তাঁরা কারা? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।