বিসর্জনে বচসা, মুর্শিদাবাদের নওদায় চলল গুলি

0
291
ছবি সৌজন্যে : নিজস্ব

মালদায় তৃণমূল নেতা খুনে তোলপাড় রাজ্যের মধ্যে মুর্শিদাবাদের নওদায় বিসর্জনের শোভাযাত্রায় গুলি। চালানোর অভিযোগ উঠেছে।

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর শনিবার বিকেলে নওদার সর্বাঙ্গপুরে তৃণমূলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূলকর্মীর সঙ্গে স্থানীয় পুজো কমিটির সদস্যদের বচসা বাধে। অভিযোগ তৃণমূলের কয়েকজন কর্মী রাজ্য সড়ক ধরে প্রচন্ড জোরে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে পুজো কমিটির সদস্যদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অসুবিধে হচ্ছিল। গাড়ি আস্তে চালানোর অনুরোধ করলেও হঠাৎই পুজো কমিটির সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক। রিন্টু বিশ্বাস জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

যদিও নওদা ব্লক তৃণমূল সভাপতির দাবি দলীয় কর্মসূচি চলাকালীন তাঁদের মহিলা কর্মীদের একটি বাস আটকে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।