শান্তিনিকেতনে ভেঙে ফেলা হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি

0
211
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

শান্তিনিকেতনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আবাস। গত কয়েকমাস ধরেই আবাস ভাঙার তোড়জোড় চলছিল। ফেব্রুয়ারিতেও বাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছিল। সেই সময় তা রুখে দিয়েছিল বোলপুর পুরসভা।

ভাঙার কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির গেটে। সেই সময় বোলপুর পুরসভার তরফে বলা হয়েছিল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। আগেই এই বাড়ির হাতবদল হয়ে গিয়েছিল। ওই বাড়িটির জায়গায় বহুতল নির্মাণ হওয়ার কথা। সেই কারণেই এদিন প্রোমোটাররা জেসিবি দিয়ে পুরো বাড়ি ভেঙে দেয়। যদিও প্রোমোটার সংস্থার কেউ বা বাড়িটির পুরনো মালিকদের কোনও বক্তব্য মেলেনি এই বিষয়ে।

ফেসবুকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার একটি ভিডিও পোস্ট করে বিজেপি নেতা তুষারকান্তি ঘোষ লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভারত মাতার স্বরূপ চিত্রের আকারে ফুটিয়ে তোলা বিশ্ব বরেণ্য শিল্পীর এই সম্মান প্রাপ্তি হচ্ছে পশ্চিমবঙ্গে।