গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North Dinajpur গোয়ালপোখরকাণ্ডে গ্রেফতার বাংলাদেশি নাগরিক আবাল

    গোয়ালপোখরকাণ্ডে গ্রেফতার বাংলাদেশি নাগরিক আবাল

    0
    2312
    ছবি সৌজন্যে : নি

    গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নিহত সাজ্জাক আলম-র মূল সহযোগী তথা বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেন ওরফে আবাল’কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার অন্তর্গত সীমান্তলাগোয়া রসাখোয়া এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি।

    আগে একটি খুনের মামলায় বিচারাধীন আসামি ছিলেন সাজ্জাক। গত বুধবার ইসলামপুর আদালত থেকে পুলিশের ভ্যানে রায়গঞ্জে নিয়ে আসার সময়ে সাজ্জাক কর্তব্যরত দুই পুলিশকর্মীকে গুলি করে পালান। এর পর শনিবার ভোরে চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর সময় এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত বুধবার সাজ্জাক আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন ইসলামপুর আদালত চত্বরেই। বছর ২৪-এর ওই আসামির হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিলেন শেখ হজরত নামে এক যুবক।

    পরিকল্পনার নেপথ্যে ভূমিকা ছিল সাজ্জাকের সহযোগী তথা বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলেরও। সেই থেকেই ফেরার ছিলেন আবাল। এ বার তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ।