
শুভেন্দু অধিকারীর বাবা তুলে অশ্লীল আক্রমণ করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। মালদার মালতিপুরের ভাকরি এলাকায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে আব্দুল রহিম বক্সি বলেছেন শুভেন্দু অধিকারীর দু’জন বাবা।
একজন শিশির অধিকারী, অন্যজন নরেন্দ্র মোদী। নিজেকে মোদীর বাচ্চা বলে দাবি করেন। তিনি আরও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। এমন নেতা তিনি পশ্চিমবঙ্গে আগে দেখেন নি।
পাল্টা জবাব দিতে দেরি করেননি মালদা দক্ষিণের জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। তিনি বলেছেন যেমন তৃণমূল, তেমনই সেই দলের জেলা সভাপতি।





