খতম কান্দাহারের মাস্টারমাইন্ড আব্দুল রউফ

0
196
ছবি সৌজন্যে : এক্স

ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযান নিহত ১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী আইসি-৮১৪ বিমান অপহরণের ঘটনায় যুক্ত অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী আব্দুল রউফ আজহার।

তেমনই দাবি করছে বিভিন্ন সূত্রের রিপোর্টে। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আব্দুল-সহ পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান অপহরণ করেছিল। মাসুদ আজহার আলভি-সহ তিন কুখ্যাত জঙ্গিনেতার মুক্তির দাবিতেই বিমানটি অপহরণ করা হয়েছিল। ওই বিমানে মোট ১৭৯ জন যাত্রী এবং ১১ জন বিমান কর্মী ছিলেন। অমৃতসর, লাহৌর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কন্দহরে থামানো হয়। জঙ্গিরা রুপিন কাটিয়াল নামে এক যাত্রীকে নির্মম ভাবে হত্যাও করে।

বাকি যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ-সহ তিন জঙ্গিনেতাকে মুক্তি দেওয়া হয়। সেই অভিযানের সঙ্গে যুক্ত আব্দুলের মৃত্যু হয়েছে বলেই দাবি বিভিন্ন সূত্রে।