
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি ও বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়।
আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে। যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়-কে আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেওয়া হবে না।
তিনি কেন এই কথা বললেন এই প্রশ্নের জবাবে, তিনি বলেন বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুড়ীর। শুভেন্দু কে দেখে আতঙ্কিত তৃণমূল আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এ ধরনের কথাবার্তা বলছে।
