গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda এবার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি আব্দুর রহিমের

    এবার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি আব্দুর রহিমের

    0
    194
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঙালিদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে হাত কেটে নেওয়া হবে। আবারও হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।
    দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক সাজেনুর পারভিন ও তাঁর পরিবারে-সঙ্গে দেখা করতে গিয়ে আবারও আক্রমণাত্মক আব্দুর রহিম বক্সি। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বা এরাজ্যের বিজেপি সদস্যরা কেউ যদি বাঙালিদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তবে তাঁর হাত থাকবে না। বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে কোনও বাঙালিদের গায়ে হাত দিয়ে দেখান। তিনি আরও বলেছেন যাঁরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলছেন তাদের কাছে প্রশ্ন কদিন আগে আলিপুরদুয়ার, আসানসোলে প্রধানমন্ত্রী এসেছিলেন, তবে তিনি কি বাংলাদেশে এসে ভাষণ দিয়ে গিয়েছেন। খোঁচা দিয়ে বলেছেন এরাজ্যের বিরোধী দলনেতা নিজের মুখেই বলেন তিনি বাংলাদেশি।
    তাঁর মা বাংলাদেশে বাসিন্দা। তাঁর প্রশ্ন এতই যদি বাঙালি বিদ্বেষ থাকে তবে কেন বিজেপি বাঙালিদের কাছে ভোট চাইছে।