
অভয়ামঞ্চের তরফে প্রকাশ করা হয়েছে গ্লোবাল অ্যাছেম। আমেরিকার কবি জর্জ কোলবার্নের লেখা ফ্রিন্ডম ইজ ব্লিডিং-র বাংলায় অনুবাদ করে স্বাধীনতার অসহায় গান বাধা হয়েছে। গানে সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট।
গানটি গেয়েছেন অরিত্রিকা সিনহা। প্রেস ক্লাবে গ্লোবাল অ্যান্থেম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভয়ার বাবা-মা। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণ সেনবরাট, জহর সরকার সহ চিকিৎসকদের একটা বড় অংশ।
১৪ মাস পর মেয়ের হত্যা-দুর্নীতি নিয়ে কথা কবলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভয়ার মা-বাবা। প্রত্যেকেই একযোগে আওয়াজ তুলেছেন অনেক হয়েছে। দুর্নীতি, ধর্ষণ-খুনের মত ঘটনায় প্রশাসনিক উদাসীনতা আর থ্রেট কালচার আর চলতে দেওয়া যাবে না।
