অভয়ার বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানে অভয়া মঞ্চ

0
181
ছবি সৌজন্যে : নিজস্ব

অভয়ার বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানে অভয়া মঞ্চ। লক্ষ্য একটাই ৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হবেন বিচারের দাবিতে।

অভয়া মঞ্চের তরফে বলা হয়েছে একটু একটু করে প্রতিদিন সই সংগ্রহ অভিযান চালাচ্ছেন তাঁরা। কলকাতার বিভিন্ন রাস্তার মোড়ে পথচলতি মানুষের সই সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র বিচারের দাবিতে। অভয়া মঞ্চের সদস্যদের দাবি বারবার প্রমাণিত হচ্ছে বিলম্বিত বিচার মানে বিচারহীনতা। দেশের মানুষ আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন।

বছরের পর বছর সাধারণ মানুষ ন্যায়বিচারের আশায় অপেক্ষা করেন অথচ ক্ষমতাবান ও শাসকদল ঘনিষ্ঠরা শঅস্তি এড়িয়ে যান। এদিকে নারী সুরক্ষার দাবিতে শিলিগুড়িতে অঙ্গীকার যাত্রায় হেঁটেছেন অভয়ার বাবা-মা।