গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অভয়া স্মরণ ও প্রতিবাদ কর্মসূচি

    অভয়া স্মরণ ও প্রতিবাদ কর্মসূচি

    0
    225
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভয়াকাণ্ডের ১০ মাস পরেও সুবিচার না পাওয়ায় এবার ১৪ অগাস্টের ডেডলাইন বাঁধলেন আন্দোলনকারীরা। সোমবার বিকাল থেকে টালা থানায় দোষী পুলিশকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে রীতিমতো ধর্না দিয়েছেন জুনিয়র ডাক্তার সহ অভয়াকাণ্ড পরবর্তী আন্দোলনে জড়িতরা।
    পরে আরজি কর হাসপাতাল চত্ত্বরে তাঁরা জমায়েত হয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বাধায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বক্তব্য এত লোককে একসঙ্গে হাসপাতালে প্রবেশে অনুমতি দেওয়া সম্ভব নয়। যদিও তা মানতে নারাজ দেখিয়েছে আন্দোলনকারীদের। একইসঙ্গে এদিন সিবিআই-এর তদন্ত পদ্ধতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। আর সেখানে জানিয়ে দেওয়া হয়েছে ১৪ অগাস্ট থেকে আবারও রাজ্য জুড়ে গত বছরের ৯ অগাস্টের মতো আন্দোলন গড়ে তোলা হবে অভয়া-র বিচারের দাবিতে।
    সেই সঙ্গে সেই পুরানো প্রশ্ন আবারও তুলেছেন আন্দোলনকারীরা। যুক্তি, একজন ব্যক্তির পক্ষে এই ধরণের নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয়, এটা সিবিআই অভয়ার বাবা-মার কাছে স্বীকার করলেও কার্যক্ষেত্রে বারবার এড়িয়ে গেছে এই প্রসঙ্গ।