অভয়াকাণ্ড : তৃণমূল বাদে সব দলকে নবান্ন অভিযানের আমন্ত্রণ

0
205
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

৯ অগাস্ট আর জি করকাণ্ডের এক বছর। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্তেও বিচার মেলেনি বলে দাবি পরিবারের। তাই বিচারের দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার।

তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের দফতরে গিয়ে অভিযানে সামিল হওয়ার আবেদন করেছেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা-মা। তবে সেই তালিকায় নেই শাসকদল তৃণমূল। তাঁদের আমন্ত্রণ জানাবেন না বলেও জানিয়েছেন নির্যাতিতার পরিবার। সল্টলেকের বিজেপি দফতরে গিয়ে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন নির্যাতিতার বাবা মা। পাশাপাশি বাম দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বাদ পড়েছে তৃণমূল। নির্যাতিতার বাবা জানিয়েছেন সব দলই আমন্ত্রণ গ্রহণ করে মিছিলে সামিল হওয়ার কথা বলে আশ্বস্ত করেছে।