ফের হাসপাতালে ভর্তি অভয়ার মা

0
157
ছবি সৌজন্যে : নিজস্ব
নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে মাথায় চোট পেয়েছিলেন অভয়ার মা। ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অভিযোগ ঘটনার পরপরই উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়। চারদিন ধরে জ্বর, সর্দি কাশি সহ নানা উপসর্গে ভুগছিলেন তিনি। সোমবার গভীর রাতে পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় মানিকতলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাঁকে। চিকিৎসকদের মতে প্রবল দর্বলতা ও ডিহাইড্রেশনে ভুগছেন তিনি।
আর জি করকাণ্ডের এক বছরে মেয়ের বিচারের দাবিতে নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন অভয়ার বাবা-মা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাথায় চোট পেয়েছিলেন অভয়ার মা।