জনসংযোগে অভয়ার মা, নির্মল ঘোষকে আক্রমণ

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব
বুধবার নাম ঘোষণা হয়েছে, আর বৃহস্পতিবারই জনসংযোগে নেমেছেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা। প্রচারে বেরিয়ে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষকে আক্রমণ করেছেন অভয়ার মা।
তিনি বলেছেন তাঁর মেয়েকে যাঁরা খুন করেছে যতটা দোষী, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে নিমল ঘোষও ততটাই দোষী। তাঁর কথায় একজন বিধায়ক হিসেবে নির্মল ঘোষের উচিত ছিল দেহটাকে সংরক্ষণ করা। রাতে পোস্টমর্টেম হয়েছে, কোনও নিয়ম মানা হয়নি। ওদের উদ্দেশ্যই ছিল তড়িঘড়ি দেহ সৎকার করা। সেই কাজটাই করেছেন নির্মল ঘোষ। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গকে যেভাবে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে। মহিলাদের সুরক্ষা নেই। রাত ৮ টার পর মহিলাদের বাইরে বেরনো যাবে না। এসব কথা যিনি বলেন তিনিই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী।
সময় এসেছে মানুষ যাতে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারেন। যেভাবে তাঁর মেয়ের লড়াইয়ে রাজ্যবাসী পাশে ছিলেন, এবারও তিনি চান সবাইকে পাশে পেতে।