গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পান অভয়ার মা-বাবা

    প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পান অভয়ার মা-বাবা

    0
    154
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ৮ অগাস্ট, ২০২৪-এর রাত। আরজি কর হাসপাতালের ভিতর কর্মরত অবস্থায় নারকীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণ চলে গিয়েছিল একমাত্র মেয়ের। বছর ঘুরেছে সেই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার। তবু প্রতি রাতে মেয়ের জন্য চোখের জল ফেলেন আরজি কর কাণ্ডে নিহত তরুণীর বাবা-মা। ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় আজীবন কারাবাসে।

    তা সত্ত্বেও অভয়ারবাবা-মা বলছেন, মেয়ে বিচার পেল কই? শুক্রবার জুনিয়র ডাক্তাররা মশাল মিছিল করেন কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। তারপর শ্যামবাজারে পালিত হয় অভয়া রাত। ভোর ৪টে পর্যন্ত চলা সেই সমাবেশে মধ্যরাতে যোগ দিয়েছিলেন মেয়ে হারা বাবা-মা। তাঁদের আক্ষেপ, এক বছর হয়ে গেল, এখনও সুবিচার মিলল না। তবে তাঁদের বিশ্বাস, বিচার তাঁরা একটা না একটা দিন ছিনিয়ে আনবেনই। কান্না ভেজা গলায় নির্যাতিতার মা বলেন, আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পান তিনি। অনেকেই ভাবছেন বিচার মিলেছে। তবে আদৌ তা হয়নি।

    কেউ কেউ প্রচার করছে, রাজনীতিতে নামার জন্য বা ভোটে দাঁড়ানোর উদ্দেশ্যে তাঁরা প্রতিবাদ করছেন, তবে রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অভয়ার মা।শুধু মেয়ের বিচার চান। মেয়ে এ পৃথিবীতে না থাকলেও ওকে কোনও দিন ভুলতে দেবেন না।তাঁর নাম যেন মুছে না যায়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন অভয়ার মা-বাবা।