
নির্যাতিতার মা থেকে বিধায়ক। পানিহাটি কেন্দ্র থেকে ভোটে জিতে নতুন পরিচয়ে রত্না দেবনাথের।
জেতার পরদিন তার চোখে মুখে আনন্দের লেশমাত্র নেই। তবে মেয়ের বিচারের লড়াই লড়তে লড়তে এতটা পথ আসতে পেরে রত্না দেবনাথ বলেছেন হয়ত মেয়ের আত্মা শান্তি পাবে। রত্না দেবনাথ জানিয়েছেন ভোটের লড়াইয়ের থেকেও অনেক বেশি কঠিন ছিল মেয়েকে ডাক্তার বানানোর লড়াই। মেয়েও অনেক পরিশ্রম করে ডাক্তার হয়েছিল। কিন্তু একটা রাত তাদের সব স্বপ্নকে চুরমার করে দিয়েছে। রত্না দেবনাথ বলেছেন এবার তাঁর লড়াই চলবে মানুষের জন্য। তিনি বলেছেন মানুষের কাছে কথা দিয়েছিলেন ঘোষ পরিবারের থ্রেট কালচার থেকে পানিহাটিকে মুক্ত করবেন, সেটা পেরেছেন।
১৪ তলা থেকে নেত্রীকে বঙ্গবাসী নামিয়েছেন এটা ভেবেই তিনি খুশি। তিনি আরও বলেছেন ভোটে জিতে একটা ধাপ এগিয়েছেন, বাকিটাও পারবেন।






