
চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এখন চাকরিহারাদের বাঁচাতে মুখ্যমন্ত্রীকে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে যাঁরা জালিয়াতি করে চাকরি পেয়েছেন এবং যাঁরা যোগ্য তাদের আলাদা করা সম্ভব।
এই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ববিতা দাসের মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭ হাজার চাকরিপ্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছিলেন। তখন যদি রাজ্য সরকার দম্ভ না দেখিয়ে মেনে নিত তা হলে এতজনের এই পরিণতি হত না। তিনিও মনে করেন এখনও যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক পথেই ছিলেন এটাই তাঁর প্রমাণ। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতির পদবি নিয়ে কুমন্তব্য করেছেন।
এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বস্ জানিয়েছেন শিক্ষা দফতরের কাছে এসএসসি কোনও আইনি পরামর্শ চাইলে শিক্ষা দফতর নিশ্চয়ই সাহায্য করবে। তবে পুরোটাই আইনজীবীদের পরামর্শ মেনে।






