
অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন শুভেন্দু অধিকারী। সোমবারই তাঁকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে। কথাও বলছেন। অভিজিৎবাবু নিজেই ক্যালকুলেশন করে বলেছেন তাঁর স্বাস্থ্যের ৬০ শতাংশ উন্নতি হয়েছে। তবে সুগারের সমস্যা থাকায় তাঁকে ইনসুলিন নিতে হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দফতর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাইপোর সঙ্গে কথা বলেছেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টি নজরে রেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও বিপন্মুক্ত নন। প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে।
আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তলপেটে ব্যথা নিয়ে শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।







