অভিষেকের বিরুদ্ধে জোড়া অভিযোগ ২ অভিজিতের

0
86
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের সময়ে আর্থিক ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে দুর্নীতি’র অভিযোগ তুলে এ বার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় গিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
তাঁর অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে শুধুমাত্র বজবজ-২ ব্লকেই প্রায় ৩০ কোটি টাকা হাতানো হয়েছে। অন্যদিকে, হুমকি দেওয়ার অভিযোগে বিষ্ণপুর থানায় অভিষেকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগটি দায়ের করেছেন বিষ্ণুপুরের বিজেপি নেতা অভিজিৎ সর্দার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন। ববির দাবি, আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছিল, তার অধিকাংশই প্রকৃত প্রাপকেরা পাননি।
অন্যদিকে, আমতলায় তাঁর কার্যালয় ভাঙা নিয়ে বলতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিযোগ তুলেছিলেন, শুধু প্রশাসনের লোকজন নয়, বিজেপি নেতারাও তাঁর কার্যালয়ে তাণ্ডব চালান।
তার পরেই হুমকির সুরে বলেছিলেন, যে ধারায়, যে আইনে তৃণমূলের পার্টি অফিস ভাঙা পড়ছে, রাজ্যে যখন সরকার বদলাবে, সেই একই আইনের একই ধারায় বিজেপির একটাও পার্টি অফিস পশ্চিমবঙ্গে থাকবে না। সেই মন্তব্যের জেরে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিজিৎ সর্দার।