ব্রাত্য-র সঙ্গে বৈঠক ভেস্তে মমতাকে লেখা চিঠি ছিঁড়লেন অভিজিৎ, পংক্তি খোঁচা ব্রাত্য-র

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব

কসবায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকাশভবনে ব্রাত্য বসুর সঙ্গে তাঁর বৈঠক নিজেই ভেস্তে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য তাঁর লেখা চিঠি নিজেই ছিঁড়ে ফেলেছেন বিজেপি সাংসদ।

প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ বলেছেন এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসন। বুধবার এসএসসি দফতরে গিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন তাঁর সঙ্গে এসএসসি চেয়ারম্যানের যা কথা হয়েছে তাতে ধারণা হয়েছে এসএসসি চাইলে ওএমআবের মিরর ইমেজ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এই মর্মে কথ্য না দিলেও কথোপকথনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। এরপরেই মিরর ইমেজ প্রকাশে আনার জন্য এসএসসিকে ২ দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। তাঁর দাবি শুক্রবারের মধ্যে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে সেই তালিকা বার করতে হবে। না হলে শনিবার বড় আন্দোলনের পথে হাঁটবেন। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশভবনে না যাওয়ায় লোককবিতার পংক্তি উল্লেখ করে পাল্টা খোঁচা দিয়েছেন ব্রাত্য বসু।

বলেছেন তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। শিক্ষামন্ত্রী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, তারপর ব্যাকআউট করেছেন। আর যে কারণ দেখিয়ে করেছেন, সেটা কোনও যুক্তি হতে পারে না। বাইট: ব্রাত্য