গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk অভিজিতের মন্তব্য দুঃখজনক, প্রতিক্রিয়া রিজিজুর, সর্তকতাও

    অভিজিতের মন্তব্য দুঃখজনক, প্রতিক্রিয়া রিজিজুর, সর্তকতাও

    0
    141
    Abhijits comment is sad the response is rejijur caution too
    Abhijits comment is sad the response is rejijur caution too

    কোনও সদস্য সংসদের মর্যাদা ক্ষুন্ন করার মতো কিছু বলে থাকলে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টুপিড মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।

    অন্যদিকে, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপ-দলনেতা গৌরব গগৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। তাঁকে জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, স্টুপিডের মতো কথা বলবেন না। এমন অসংসদীয় শব্দ কেন ব্যবহার করা হল, তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস।এরপরেই বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই কিরণ রিজিজু  বলেছেন, কোনও সদস্য যদি এমন কিছু বলে থাকে, যাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর কেউ অসংসদীয় কথা বলে থাকলে, অধ্যক্ষের হাতে ক্ষমতা আছে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সাংসদ এমন কোনও কথা বলা হলে পদক্ষেপ করতে পারেন স্পিকার। তিনি কাউকে বাঁচানোর চেষ্টা করবেন না। পাল্টা জবাবে স্পিকার ওম বিড়লা বলেছেন, সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলতে হবে সাংসদদের।