প্রয়াত রবীন্দ্রসঙ্গীতশিল্পী অভিরূপ গুহঠাকুরতা

0
286
ছবি সৌজন্যে : সংগৃহীত

প্রয়াত রবীন্দ্রসঙ্গীতশিল্পী অভিরূপ গুহঠাকুরতা। ৭৫ বছর বয়সে রবিবার প্রয়াত হয়েছেন প্রবাদপ্রতিম এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। নিজ বাসভবনে বয়সজনিত অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৪৯ সালে বাংলাদেশের বরিশালে জন্ম তাঁর।

নির্মল চন্দ্র ও কমলা গুহঠাকুরতার কনিষ্ঠ সন্তান ছোট থেকেই ছিলেন রবীন্দ্রানুরাগী। শৈশব বয়সেই তাবড় তাবড় রবীন্দ্রসঙ্গীত গায়ক-গায়িকাদের সংস্পর্শে এসেছিলেন তিনি। সুবিনয় রায়ের কাছে দীর্ঘ ১০ বছর গান শিখেছিলেন অভিরূপ গুহঠাকুরতা। প্রথমে দক্ষিণীতেই রবীন্দ্রসঙ্গীত শিক্ষা হয়েছিল অভিরূপ গুহঠাকুরতা-র। পরে সেখানেই শিক্ষকতা শুরু করেন তিনি। প্রসঙ্গত, কলকাতার অন্যতম প্রসিদ্ধ ও প্রাচীন রবীন্দ্রসঙ্গীত কলাকেন্দ্র হল দক্ষিণী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন অভিরূপ গুহঠাকুরতা। তবে রবীন্দ্রনাথের গান বারবার আকর্ষণ করেছিল তাঁকে। ১৯৭৬ সাল থেকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর তত্ত্বাবধানে এবং আবু ধাবি কালচারাল ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি ১৯৯৫ সালে রবীন্দ্র জয়ন্তীতে আবু ধাবি এবং দুবাইতে সঙ্গীত পরিবেশনও করেন তিনি।

১৯৯৬ সালে টেগোর সোসাইটি অফ হিউস্টন কর্তৃক উত্তর আমেরিকান বাঙালি সম্মেলনে পরিবেশনার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল একই বছর তিনি নিউ ইয়র্ক, বোস্টন এবং লন্ডনেও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন।