
দিল্লিতে আপ-কংগ্রেসের জোট হলেও খুব একটা লাভের লাভ হত না। দিল্লির ভোটের ফল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উল্টো সুর দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কংগ্রেস-আপের জোট হলে মেরেকেটে-৫টি আসনে ফল অন্যরকম হত। এর বেশি কিছু নয়। ২৭ বছর পর দিল্লি বিধানসভায় ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে জিতেছে বিজেপি। আপ পেয়েছে ২২ টি আসন। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। দিল্লির ফল নিয়ে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল হরিয়ানার আপ কংগ্রেসের সঙ্গে যা করেছে, দিল্লিতে কংগ্রেস তাই করেছে আপের সঙ্গে।
দুই দল একে অপরের বিরোধিতা করায় ফায়দা তুলেছে বিজেপি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধায়ের মত কোন দল একা লড়ুক কিংবা জোটবদ্ধ হয়ে লড়ুক না কেন, জনতা পাশে থাকা প্রয়োজন।






