গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs বজবজে নতুন সেবাশ্রয়, রোগী-ডাক্তারদের সঙ্গে কথা অভিষেকের

    বজবজে নতুন সেবাশ্রয়, রোগী-ডাক্তারদের সঙ্গে কথা অভিষেকের

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছাব্বিশের নির্বাচনের আগে আবারও সেবাশ্রয় চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন করতে শনিবার বজবজে গিয়েছিলেন তিনি। শিবির ঘুরে দেখার পাশাপাশি রোগী এবং চিকিৎসকদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এই সেবাশ্রয় ২ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক পরিষেবা এক ছাতার তলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পয়লা ডিসেম্বর সেবাশ্রয় ২-র উদ্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছর জানুয়ারি মাসে ডায়মণ্ডহারবারে পথ চলা শুরু হয়েছিল সেবাশ্রয়-র। টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল।

    চোখ, কান, গলা রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যানসারের মত রোগের বিনামূল্যে চিকিৎসা পেয়েছিলেন মানুষজন। সেবাশ্রয় ২ শিবির ঘুরে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।