মহারাষ্ট্র পুলিশ না পারলে কেস ট্রান্সফার করুক, ৫০ দিনে ব্যবস্থা: অভিষেক

0
2416
ছবি সৌজন্যে :ফেসবুক

পুণেয় সুখেন মাহাতকে খুনের ঘটনায় কার্যত শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পুরুলিয়ায় সুখেনের বাড়ির সামনে দাঁড়িয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন মহারাষ্ট্র পুলিশ না পারলে এরাজ্যে কেস ট্রান্সফার করুক। ৫০ দিনের মধ্যে ব্যবস্থা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন খুনের মামলায় অভিযুক্ত কাউকে ধরে শুধু ৫-৭ দিনের জন্য জেলে রাখা হবে, তারপর জামিন দিয়ে দেওয়া হবে এমনটা হবে না। জামিন পেলেও উপযুক্ত পদক্ষেপ করা হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ১০ দিনের মধ্যে দোষীরা ধরা না পড়লে তৃণমূল বিধায়কদের ৬-৭ জনের প্রতিনিধি মহারাষ্ট্রে যাবেন। যাঁরা খুনের ঘটনায় যুক্ত রয়েছেন তারা জেলের পর বেল যাতে না পান তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাবেন। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন দোষীদের শাস্তি দিতেই হবে। একইসঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পুণে থেকে পুরুলিয়ায় দেহ ফেরানোর ক্ষেত্রে কীভাবে তৃণমূল নেতারা মৃতের দাদার পাশে দাঁড়িয়েছেন। দেহ ফেরাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সুখেনের দুই ভাই মহারাষ্ট্রে কাজ করেন তাঁদের যাতে আর ওখানে যেতে না হয় তারজন্য মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আর্জি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

কীভাবে সুখেন মাহাত মারা গিয়েছেন তা তিনি জানেন না, তবে প্রকৃত তদন্ত হলে সবটাই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে।