
নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উভয়েরই পছন্দ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে। ইউসুফ পাঠানকে সরিয়ে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোনঠাসা করতে সর্বদলীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরিও।
তিনি বলেছেন এক্ষেত্রে ভারত সরকারের উচিত ছিল রাহুল গান্ধীকে সামনে নিয়ে আসার। ঠিক যেমনটা পিভি নরসিমা রাও অটল বিহারি বাজপেয়ীকে করেছিলেন। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন বিজেপি চায় তৃণমূলকে বিরোধী দল হিসেবে দেখাতে।
কিন্তু তৃণমূল যে বিরোধী দল নয়, সেটা যখন ধরা পড়ে তখন বিরোধী দলের মত আচরণ করে। তারপরেই সমঝোতা হয়।








