অভিষেক অভিনয় ছাড়তে চেয়েছিলেন

0
127
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিষেক বচ্চন,ক্যারিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন। এক সময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের।

কঠিন সময়ে, অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপর নিজের সিদ্ধান্ত বদল করেছিলেন অভিষেক।সম্প্রতি, আই ওয়ান্ট টু টক ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। অভিষেক বলেছেন, ক্যারিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে।সমালোচকরা তাঁকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ছবিতে কাজ করতে শুরু করেন। ভেবেছিলেন অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না। তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বাবাকে জানান যে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।অভিষেক জানিয়েছেন, সেই কঠিন সময়ে বিগ-বি পুত্রের হাত ধরেন।তাকে মনের জোর বাড়াতে সাহায্য করেন। অভিষেকের কথায়, বাবা বলেন, সময়ের সঙ্গে উন্নতি করছ। তোমার মধ্যে একজন ভাল অভিনেতা লুকিয়ে রয়েছে। নিজেকে আরও ভাল করে তোলার একটাই রাস্তা, অভিনয় করতে থাকা।জানিয়েছেন,অমিতাভ একই সঙ্গে ছেলেকে পর পর যে ছবিই আসুক না কেন, সেখানে অভিনয় চালিয়ে যেতে বলেন।অভিষেক জানিয়েছেন,বাবার পরামর্শ মতো তার পর থেকে চরিত্র নিয়ে কোনও বাছ-বিচার না করেই একের পর এক অভিনয় করতে থাকেন। তারপর এক সময়ে আবার বক্স অফিসে তাঁর ছবি সফল হওয়ার পর পরিচালকেরা ফের অভিষেকের উপর ভরসা ফিরে পান বলেই জানিয়েছেন তিনি।উল্লেখ্য ২ হাজার সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক।

এই ছবিতে তার বিপরীতে বলিউডে অভিষেক হয় কারিনা কাপুর খানের। তবে ২০০২ সালে ধুম ছবিতে প্রথম বক্স অফিসে সাফল্যের মুখ দেখেন অভিষেক বচ্চন।