গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs বড়মা দর্শনে অভিষেক, দেবী কালীকে জড়িয়ে কান্না কল্যাণের

    বড়মা দর্শনে অভিষেক, দেবী কালীকে জড়িয়ে কান্না কল্যাণের

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীপুজোর পরদিন নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধায়। বড়মার মূর্তির নিচে বসে আরতিও করেছেন তিনি।
    কালীপুজোর পরের দিন নৈহাটিতে বড়মার মন্দিরে ভক্তদের ভিড়। তারইমধ্যে মঙ্গলবার দুপুরে বড়মার মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দির দর্শনের পাশাপাশি জনসংযোগ সারেন তিনি। এরপর মূল মন্দিরে গিয়ে দেবী দর্শনও করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সোমনাথ শ্যাম, সনৎ দে, নির্মল ঘোষরা। এদিকে দেবী দুর্গার পর এবার দেবী কালীকে জড়িয়ে কান্নায় ভাঙলেন শ্রীরামপুরের তৃণমল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন মায়ের কাছেই কাঁদতে পারে ছেলে।
    এর আগে শারদোৎসবে সন্ধিপুজোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রত্যেক বছরই। এবার বাঁকুড়ায় বাড়ির কালীপুজোতেও কান্নায় ভেঙে পড়েছেন আইনজীবী তথা তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।