২৬-এ এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

0
111
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বড়দিনের পরদিন ২৬ ডিসেম্বর এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি।

শুক্রবারের বৈঠকে ৫ হাজারেরও বেশি নেতাকে যোগ দিতে বলা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে রাজ্যজড়ে দলের সাংসদ, বিধায়ক, পুর ও পঞ্চায়েতের প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে।

এর আগে সোমবার নেতাজি ইন্ডোরে কলকাতা লাগোয়া জেলাগুলোর বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।