সংবিধান সংশোধনী বিলে ভয়, মমতা-অভিষেককে পাল্টা শুভেন্দু

0
136
ছবি সৌজন্যে : নিজস্ব

৩০ দিন হেফাজতে থাকতে হবে বলে ভয় পেয়েছেন। সংবিধান সংশোধনী বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর কথায় ওই পরিবারের অনেকেরই সম্পত্তি কেন্দ্রীয় এজেন্সি সিজ করেছে। সেই সম্পত্তির পরিমাণ ৮ কোটিরও বেশি। লিপস অ্যান্ড বাউন্ডসের মাধ্যমে টাকা সাইফন হয়েছে তা নিয়ে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

তিনি আরও বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা ৩০ দিনের বেশি জেলে থেকেছেন। তাতেই আরও আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যানার্জি পরিবার।