
ভোটের মুখে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতার বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ।
রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে বিশিষ্ট মানুষদের বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। সেই সূত্রে বুধবার অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই তাঁকে জড়িয়ে ধরেছেন অভিনেতা। রঞ্জিত মল্লিকের স্ত্রীকে প্রমাণ করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে দেখা যায়নি মেয়ে কোয়েল মল্লিককে। রঞ্জিত মল্লিকের হাতে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা মল্লিক বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর দেখা প্রথম সিনেমা গুরুদক্ষিণা। ওনার বেশিরভাগ সিনেমা তাঁর জন্মের আগে রিলিজ হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি রাজনীতির কথা বলতে আসেননি। ১৫ বছরে রাজ্য সরকার কি কার করেছে সেটাই জানানো হয়েছে।






