
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেওয়ার মধ্যেই কুণাল ঘোষের বাড়িতেও সিআইডির হানা। সই জালিয়াতিকাণ্ডে কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী অফিসাররা।
কিছুক্ষণ আগেই কুণাল ঘোষের ওই বাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটায় ভোটপরবর্তী হিংসায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তাঁর পরিবারের সঙ্গেই শনিবার দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এর আগে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বাহারুল ইসলামের বাড়িতেও গিয়েছিল সিআইডি। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনে জন্য যে রেজুলেশন করা হয়েছিল তাতে ৭০ জন বিধায়কের সই ছিল। সর্বশেষ স্বাক্ষরটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
যাদের অনেকেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যেদিন সই নেওয়া হয়েছে সেদিন তিনি বাড়িতেই ছিলেন।
