গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে নোটিস পুরসভার

    অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে নোটিস পুরসভার

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে নোটিস দিয়েছে পুরসভা। বুধবার বিকেলে একগোছা কাগজ হাতে হাজির হন পুরকর্মীরা।
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এবার কালীঘাট রোডের বাড়িতে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে কর্মীরা এসে নোটিস দিয়ে গিয়েছেন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেখানেও নোটিস দিয়েছেন পুরকর্মীরা। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্ডস নামেও নোটিস দেওয়া হয়েছে।
    যাঁরা বাড়িতে ছিলেন তাদের হাতেই একগোছা নোটিস দেওয়া হয়েছে পুরকর্মীদের তরফে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সাউথ ডিভিশনের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে।