
রেইড নয়, ইডির বিরুদ্ধে তথ্য চুরির চেষ্টার অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় আইপ্যাকের তিনজন ডিরেক্টর।
যদি রেইড করার প্রয়োজন হয়, তাহলে কেন শুধুমাত্র কলকাতার ডিরেক্টরের বাড়িতে কেন তল্লাশি করা হল। প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদকের আরও প্রশ্ন দিল্লি, চেন্নাইয়ের ডিরেক্টরের বাড়িতে কেন রেইড করা হল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আসলে ইডি রেইড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। পেগাসাসকাণ্ডের প্রসঙ্গ টেনে গত নির্বাচন নিয়েও আক্রমণ করেছেন তিনি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন আগেরবার বিজেপি হেরেছিল, এবারও হারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও প্রশ্ন কয়লাপাচার তদন্তে শেষ তিন বছরে একটা সমনও ইস্যু হয়নি।
তাহলে কেন ফের একটা ভোটের ঠিক আগেই এই অভিযান করা হয়েছে। কেনই বা শুধু আইপাকের কলকাতার অফিসে অভিযান চালানো হয়েছে।





