পরিসংখ্যান দেখিয়ে শাহ-কে চ্যালেঞ্জ অভিষেকের

0
191
ছবি সৌজন্যে :ফেসবুক

মথুরাপুরে অমিত শাহ-র পাল্টা সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে পরিসংখ্যান তুলে চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

মথুরাপুরের সভা থেকে অমিত শাহ অভিযোগ তুলেছিলেন বাংলায় ঋণের পরিসংখ্যান ৮ লাখ কোটি টাকা। কোনও শিশু যদি বাংলায় জন্মায় তাহলে সে ৭৭ হাজার টাকা ঋণ নিয়ে জন্মাবে। এর জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন সেটা সবাই যানে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর শাসনে দেশের ঋণের পরিসংখ্যান তুলে তৃণমূল সাংসদ দাবি করেছেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশে ঋণের পরিসংখ্যান ছিল ৫৬ কোটি টাকা। এখন সেটা পৌঁছেছে ১৯৭ লাখ কোটি টাকা।

একটা শিশু দেশে জন্মালে তার মাথায় ঋণের বোঝা চাপবে ১ লাখ ৪৪ হাজার টাকা। এরপরেই আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এর দায় একমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ-র। এই পরিসংখ্যান মিথ্যে হলে মামলা করার চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ক।