পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক, সুকান্তকে তোপ

0
491
ছবি সৌজন্যে : নিজস্ব
মহারাষ্ট্রে পরিযায়ী হেনস্থায় সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত সুকান্ত মজুমদারের গড় বালুরঘাটে দাঁড়িয়ে তিনি বলেছেন বাংলায় কথা বলার জন্য এই পরিযায়ী শ্রমিকদের জেলে থাকতে হয়, তবে সুকান্ত মজুমদার থাকবেন না কেন।
প্রশ্ন তুলেছেন বিনা কারণে ৭ মাস জেল খাটল, এই সাত মাস কে ফেরাবে, সুকান্ত মজুমদার ফেরাবেন। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার এবং তাঁর সঙ্গীদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের পরিবার স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন। মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি, কিন্তু সুকান্ত মজুমদার কিছু করেননি। বিষয়টি জানতে পেরে রাজ্য সরকার কাঠখড় পুড়িয়ে এদের ছাড়িয়ে এনেছে। এরপরেই সুকান্ত মজুমদারকে ফ্যাশন শোয়ের মাস্টার, স্টপেজ মিনিস্টার বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সস্তা স্টান্টবাজি বলে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন তৃণমূলের আমলে বালুরঘাটে কী কাজ হয়েছে।
তাঁর আমলে কী কী কাজ হয়েছে সেটা মানুষ জানেন। ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে