
সই জালকাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র দেওয়া নোটিস চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি।
রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন করেছেন। কার্যত সিআইডি-র গ্রেফতারির হাত থেকে বাঁচতে আবেদন করেছেন আদালতে। মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েকজন বিধায়কের সইতে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সেই তদন্তভার রাজ্য সরকার তুলে দিয়েছে সিআইডি-র হাতে।
দলের সাধারণ সম্পাদক হিসেবে চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজিরা দিতে নোটিস দেওয়া হয়েছে সিআইডির তরফে।








