
অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, বিক্ষোভ নওদার সভায়। তৃণমূল প্রার্থী শাহিনা মুমতাজের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন ব্লক সভাপতি সফিউজ্জামানের অনুগামীরা।
তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙাভাঙি চলে। পরে সভা থেকে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁর সবার ওপর নজর রয়েছে।
যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করে দলকে চাপে রাখার চেষ্টা করবে তাদের দল ক্ষমা করবে না। তিনি আরও বলেছেন ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন। এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ব্যাপার নেই। নওদার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা ভেবে দলীয় কর্মীদের ভোট করতে বলেছেন।
