গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটের মুখ হন মমতা, জোর সওয়াল অভিষেকের

    ইন্ডিয়া জোটের মুখ হন মমতা, জোর সওয়াল অভিষেকের

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার জন্য সওয়াল করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে প্রবীণ। এই নিয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত।
    এর আগে মমতাকে জোটের মুখ করতে চেয়ে সওয়াল করেছিলেন এনসিপির শরদ পাওয়ার, আরজেডি প্রধান লালুপ্রসাদরা। আর এবার দলের সেকেন্ড ইন কমান্ড মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল করেছেন। মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করার প্রসঙ্গে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ। চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। তিনবারের মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হওয়া উচিত। তৃণমূল এমন একটা দল যে বিজেপি বা কংগ্রেস উভয়কেই হারিয়েছে। তৃণমূলের স্ট্রাইকরেট দেখুন আর বাকি দলগুলির স্ট্রাইকরেট দেখুন। তৃণমূলই একমাত্র দল যেখানে বিজেপির থেকে লোক আসে।
    বিজেপি বিরোধিতায় কোথায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সে কথাও বুঝিয়ে দিয়েছেন তিনি।