গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে যুযুধান শাহ-অভিষেক

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে যুযুধান শাহ-অভিষেক

    0
    87
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে যুযুধান অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে অমিত শাহ বলেছেন এক সময় শিক্ষার জন্য উনি যা করেছেন তা কেউ ভুলতে পারবে না।
    বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য বিদ্যাসাগর নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য অমিত শাহ-র ক্ষমা চাওয়া উচিত। পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ২০৫ তম জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে ভাঙা মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অমিত শাহ-র নেতৃত্বেই মিছিল থেকে কয়েক বছর আগে মূর্তি ভাঙা হয়েছিল। যাঁরা একাজ করেছিলেন তারা এখনও বিজেপিতেই রয়েছে।
    তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। খোঁচা দিয়ে বলেছেন বিদ্যাসাগরের প্রতি যদি এতই সম্মান থাকে, তবে কেন পুজো উদ্বোধনের স্থান থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে বিদ্যাসাগর কলেজ বা তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন না অমিত শাহ। এই কারণেই মানুষ এঁদের বাংলা বিরোধী বলেন।