
এসআইআর-র কথা বললেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাটক মনে হয়। প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংসদ ড্রামার জায়গা নয়। সোমবার শীতকালীন অধিবেশনের শুরুর আগে বিরোধীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর নিয়ে প্রশ্ন তুললেই নরেন্দ্র মোদী সেটাকে নাটক বলে দাগিয়ে দিচ্ছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআরের জন্য ৪০ জনের মৃত্যু হয়েছে। তা নিয়ে প্রশ্ন তোলাকি নাটক। কমিশন কেন এত তাড়াহুড়ো করছে কেন্দ্র কেন জবাব দেবে না। মানুষের মৃত্যুকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি।
তিনি আরও বলেছেন আসলে সবাই বুঝতে পারছে কে নাটক করছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনকে কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
