
বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীরা আক্রান্ত হওয়ার প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সভা হবে।
দিল্লি থেকে অসম বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রশিং পর্যন্ত মিছিল করবে তৃণমূল। এদিকে সেই কর্মসূচির ফ্লেক্সও তৈরি হয়ে গিয়েছে। তবে ফ্লেক্সে দলনেত্রীর ছবি নিয়ে বিতর্ক তৈরি হলেও তা মিটে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। নীল রঙা ফ্লেক্সে স্লোগান হিসেবে লেখা হয়েছে বাংল ভাষার সম্মান, বাংলার সম্মান।
তার নীচে লেখা ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। নিচে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।








