গ্রাম থেকে শহর
News & Much More

26.4 C
Kolkata
26.4 C
Kolkata
More
    Home Alipurduar বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেকের

    বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেকের

    0
    2916
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছাব্বিশের ভোটে বিজেপিকে আনম্যাপ করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন এবার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। পাঁচে পাচ করতে হবে।

    তাহলেই বিজেপি আনম্যাপ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তিনি দিল্লির নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন। সব তথ্য মানুষের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন। এরপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে বলেছেন উনি একজন জাদুকর। জ্যান্ত মানুষকে মেরে দিতে পারেন। মরা মানুষকে হাঁটাতে পারেন। উনি জ্ঞানেশ কুমার নন, ভ্যানিশ কুমার। ভোটে মানুষই ম্যাজিক করে বিজেপিকে হটিয়ে দেবে। তিনি আরও বলেছেন বিজেপির লোকেরা বাড়ি এলে তাদের নিরাশ করবেন না, কিন্তু ভোটের দিন উল্টো করে দেবেন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ভাববে কি করে ম্যাজিক হল। জ্ঞানেশ কুমার যদি ভূত বানাতে পারে তবে এভাবে জবাব দিতে হবে। বিজেপি সাংসদ আর সরীসৃপের কোনও পার্থক্য নেই বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।