
পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহ-র আক্রমণের পাল্টা চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি বলেছেন এক পরিবার থেকে একজনই রাজনীতি করবে। ক্ষমতা থাকলে বিল আনুন অমিত শাহরা।
সেই বিলে ভোট দিয়ে তিনি প্রথম রাজনীতি ছাড়বেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ক্ষমতা থাকলে তাঁর চ্যালেঞ্জ এক্সেপ্ট করুন অমিত শাহ। রায়দিঘির সভা থেকে অমিত শাহ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসেন ভাইপো রাজ্য চালাবেন।
সোমবার ধর্মতলার সভা থেকে তারই জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি তাঁর নাম নিতে ভয় পান বোধহয়। তাই নাম উচ্চারণ করেন না।






