
টার্গেট বেধে নাম বাদের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত তালিকায় এখনও পর্যন্ত ৬৩ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে।
আরও ৬০ লাখ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত। মজুমদার, শান্তনু ঠাকুরদের বক্তব্য সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এরা প্রত্যেকেই বলেছিলেন ১ কোটির বেশি ভোটারের নাম বাদ পড়বে। চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে বাতিল এবং বিচারাধীন ভোটার মিলিয়ে সেই সংখ্যা প্রায় মিলে গিয়েছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নাম বিবেচনাধীন থাকায় প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্রিকেটার রিচা ঘোষের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।
