
দিল্লির বিস্ফোরণে আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে।
অনেকেই জখম। দিল্লির প্রাণকেন্দ্রের এই ঘটনায় তিনি বিস্মিত। দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন, তাদের উচিত ছিল আইনশৃঙ্খলা রক্ষার। কীভাবে নিরাপত্তার এত বড় গাফিলতি হল। সোমবার সকালে ফরিদাবাদে সাড়ে তিনশো কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনা অভ্যন্তরীণ নিরাপত্তা এবং নজরদারি নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার মত সত্য উদঘাটনে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে সিট গঠন করা হোক। মাওবাদীদের মত দেশ থেকে সন্ত্রাসবাদীদের শিকড় উপড়ে ফেলতে হবে।
এমনটাই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেভাবে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ওপর কেন্দ্র থাবা বসাচ্ছে। তারই বদলা নিতে সন্ত্রাসবাদীরা বিস্ফোরণ ঘটিয়েছে।
